ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

পবিপ্রবির ল’ প্রিমিয়ার লিগের ফাইনালে জয়ী অ্যামিকাস কিউরি 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ল’ প্রিমিয়ার লীগের ফাইনালে লিগ্যাল রাইডার্সকে হারিয়ে অ্যামিকাস কিউরি চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সুফি প্রকাশনী ও আলোর জগৎ লাইব্রেরির স্পন্সরে আয়োজিত এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচে লিগ্যাল রাইডার্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অ্যামিকাস কিউরি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শুরুতে টসে জিতে ব্যাট করতে নামে লিগ্যাল রাইডার্স। প্রথম ইনিংসের নির্ধারিত ১২ ওভারে ধীরগতির ব্যাটিংয়ে ৯ উইকেট হারিয়ে ৭৯ রানের পুঁজি পায় লিগ্যাল রাইডার্স। ব্যাটারদের মধ্যে রবিউল ইসলাম ১৪ বলে ঝড়ো ৩৮ রানের ওপর ভর করে এমন একটি সংগ্রহ পায় টিম লিগ্যাল রাইডার্স।

জবাবে অ্যামিকাস কিউরি ৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে রানের গতি ঠিক রেখে শেষ পর্যন্ত তালহা ও আশিকের হাত ধরে ৭ ওভার ১ বলে ৯ উইকেটের বিশাল জয় পায় দলটি। অ্যামিকাস কিউরির মারকুটে ব্যাটার তালহা ১৯ বলে ৪৮ রান করে  ও আশিকের ২১ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসর সামনে দাঁড়াতে পারেনি টিম লিগ্যাল রাইডার্স।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক  ড. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন ও আইকিউএসির এডিশনাল ডিরেক্টর অধ্যাপক মাসুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মো. আব্দুর রহিম, উক্ত বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম মাসুম, সহকারী অধ্যাপক রহমত সরকার, সহকারী অধ্যাপক সউদ বিন আলম প্রতীক ও প্রভাষক আমিনা সারওয়ার সহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরষ্কার ও ট্রফি প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় টিম অ্যামিকাস কিউরির তালহাকে ম্যাচ সেরা ও লিটিগেশন লায়ন্সের শিমুল ইসলামকে টুর্নামেন্ট সেরার ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

পবিপ্রবির ল’ প্রিমিয়ার লিগের ফাইনালে জয়ী অ্যামিকাস কিউরি 

আপডেট সময় ০৬:১৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫