ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

শখের হোন্ডা কেঁড়ে নিলো বাবার একমাত্র সন্তান ডালিমের জীবন

ভোলায় বেপরোয়া গতি নিয়ে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে মো. মেহেদী হাসান ডালিম (২০) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক৷ মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় ভোলা-দৌলতখান আঞ্চলিক সড়কের গোডাউন নামক এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ডালিম জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে এবং ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। জাকির হোসেন বাংলাবাজারের বেকারি ব্যবসায়ি। এবং আহত সালাউদ্দিন সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সালাউদ্দিন নিহত ডালিমের বাবার বেকারিতে শ্রমিক হিসেবে কাজ করেন।

প্রত্যক্ষদর্শী শাহীন সোহাগ জানান, বন্ধু সালাউদ্দিনের মোটরসাইকেল নিয়ে বাংলাবাজার থেকে দৌলতখানের উদ্দেশ্যে যাচ্ছিলেন ডালিম। ডালিমের পিছনে তাঁর বন্ধু সালাউদ্দিন বসা ছিল। মোটরসাইকেলটির বেপরোয়া গতি থাকায় গোডাউন এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রলিকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি।

এতে ডালিম ও সালাউদ্দিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ডালিমের মৃত্যু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

শখের হোন্ডা কেঁড়ে নিলো বাবার একমাত্র সন্তান ডালিমের জীবন

আপডেট সময় ০১:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২