ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

চীনা পররাষ্টমন্ত্রীর সফরের মাঝেই চাদে প্রেসিডেন্ট ভবনে হামলা, নিহত ১

মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট কার্যালয়ে হামলায় ১৮ সন্ত্রাসীসহ অন্তত  ১৯ জন নিহত হয়েছেন।  স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসিডেন্ট কার্যালয়ে চালানো এক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

চাদ সরকারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

এর আগে এনজামেনায় প্রেসিডেন্ট কার্যালয়ের কাছে গুলি চালানোর কথা জানিয়েছিল চাদের একটি সংবাদমাধ্যম।

হামলাটি এমন সময়ে হলো যখন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র চাদ সফর করছেন। গোলাগুলির কয়েক ঘণ্টা আগেও ওয়াং ই চাদের প্রেসিডেন্ট মহামত ইদ্রিস ডেবি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন।

চাদের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের মুখপাত্র আবদেরামান কৌলামুল্লাহ বলেন, হামলাকারীদের মধ্যে ১৮জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।  আর আমাদের নিরাপত্তাবাহিনীর একজন সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। তাদের মধ্য একজনের অবস্থা গুরুতর।

গোলাগুলির কয়েক ঘন্টা পরে, কৌলামুল্লাহকে একটি ভিডিওতে দেখা যায়।  সেখানে থাকে সেনাবেষ্টিত অবস্থায় বন্দুক নিয়ে দেখা যায়।  তিনি সেখানে উপস্থিত হয়ে বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে … অস্থিতিশীলতার প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে।’

কৌলামুল্লাহর মতে, হামলার সময় প্রেসিডেন্ট কার্যালয়ে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে বিদ্রোহীদের হামলায় প্রেসিডেন্ট ইদ্রিস ডেবির মৃত্যুর পর ক্ষমতায় আসেন ছেলে মহামত ইদ্রিস ডেবি। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে এক অভ্যুত্থানের পর থেকে ইদ্রিস ডেবি চাদ শাসন করছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

চীনা পররাষ্টমন্ত্রীর সফরের মাঝেই চাদে প্রেসিডেন্ট ভবনে হামলা, নিহত ১

আপডেট সময় ০১:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫