ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত পাল্টা আ’ক্র’ম’ণে ইরান : বাহরাইন-কুয়েতে অবস্থিত ৮৫ মার্কিন সামরিক স্থাপনায় হামলা ১৩ মিনিট ১৫ সেকেন্ডেই বদলে গেল ম্যাচের গল্প দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর

তাড়াশে স্বামী-স্ত্রীর নামে দুদকের মামলা

জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে মাদককারবারি হেলাল হোসেন (৫৩) ও তার স্ত্রী শেফালী খাতুন খুসির (৪৩) নামে পৃথক দুটি মামলা করেছে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে মোট ১ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ৪৫৭ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

তিনি জানান, বেলা ১১টার দিকে সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে মামলা দুটি দায়ের করেন। হেলাল হোসেন তাড়াশ উপজেলার ঘরগ্রাম পূর্বপাড়া মহল্লার মৃত মোজাম্মেল হকের ছেলে।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, হেলাল হোসেনের দুদকে দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী তিনি ২৬ লাখ ৪২ হাজার ৭৩ টাকা জ্ঞাত-আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। অপর মামলার প্রধান আসামি শেফালী খাতুন খুসি এবং স্বামী হেলাল হোসেন দ্বিতীয় আসামি। এ মামলায় দুদকে দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী ২১ লাখ ৪৪ হাজার ৫৩৩ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন ও ৮৮ লাখ ১৩ হাজার ৩৮৪ টাকা মূল্যের জ্ঞাত-আয়বহির্ভূত অবৈধ সম্পদ ভোগ দখলে রেখেছেন স্ত্রী শেফালী খাতুন। এতে হেলাল হোসেন তার অসাধু উপায়ে উপার্জিত অর্থ দ্বারা তার স্ত্রীর নামে উক্ত জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনে প্রত্যক্ষভাবে সহায়তা করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর হেলাল হোসেন ২০২২ সালের ৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ১৩৮ গ্রাম হেরোইন ও ২৯ পিস ইয়াবা নিয়ে র‌্যাব-১২ এর হাতে গ্রেফতার হন। সম্প্রতি ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত

তাড়াশে স্বামী-স্ত্রীর নামে দুদকের মামলা

আপডেট সময় ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫