সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

জেলে শুয়ে বডি ম্যাসাজ করাচ্ছেন মন্ত্রী

ভারতের দিল্লির তিহার জেলের একটি সেলের একটি ভিডিও ফাঁস হয়েছে, যেখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি নেতা দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে এক ব্যক্তি ম্যাসেজ করে দিচ্ছেন। যিনি ম্যাসেজ করে দিচ্ছেন তিনি আবার ধর্ষণের অভিযুক্ত আসামি। 

এনডিটিভির রিপোর্ট বলছে, তিনদিনের ম্যাসাজ করার ভিডিও রয়েছে। যাকে দিয়ে সত্যেন্দ্র ম্যাসাজ করাচ্ছেন, সেই ব্যক্তির বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি মন্ত্রী সত্যেন্দ্রর হাত, পা, আঙুল, মাথা সবই ম্যাসাজ করে দিচ্ছেন। সত্যেন্দ্রও আরামে শুয়ে আছেন এবং ম্যাসাজ করাচ্ছেন।

ভিডিও ফাঁস হওয়ার পর দিল্লির আম আদমি পার্টির বিরুদ্ধে নতুন উদ্যমে আওয়াজ তুলেছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ক্ষমাও চাইতে বলছে বিজেপি।

আম আদমি পার্টির দাবি চিকিৎসকই ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন সত্যেন্দ্র জৈনকে।

বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা এ প্রসঙ্গে টুইট করেন, যাকে থেরাপিস্ট হিসাবে দেখানো হচ্ছিল, তিনি কোনো থেরাপিস্ট নন! তিনি আসলে এক জন রেপিস্ট। ওর নাম রিঙ্কু। ওর বিরুদ্ধে পকসো এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা চলছে। কেন এক জন রেপিস্টকে থেরাপিস্ট বলে চালানোর চেষ্টা করা হচ্ছে? কেজরিওয়ালকে এর জবাব দিতে হবে। এই দাবির মধ্যে দিয়ে উনি থেরাপিস্টদের অপমান করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

জেলে শুয়ে বডি ম্যাসাজ করাচ্ছেন মন্ত্রী

আপডেট সময় ১০:১৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২