ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: নিহত ৪, আহত ২

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজির চার যাত্রী নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার বহাদুরপুর গ্রামের বিদ্যা মিয়া (৪২), তার স্ত্রী লাবনী আক্তার (১৮), সাতপুরিকান্দা গ্রামের আব্দুর রাশিদ (৪৫) এবং তার স্ত্রী বকুল আক্তার (৩৮)। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহ থেকে সিএনজিতে করে নেত্রকোনা যাচ্ছিলেন যাত্রীরা। পথিমধ্যে তারাকান্দা উপজেলার গাছতলা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি চারজনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সিএনজি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় তারাকান্দা থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: নিহত ৪, আহত ২

আপডেট সময় ০৯:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪