ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নুসরাতের বাড়িতে আগুন পরিকল্পিত নাশকতা: রিজভী সাফ ফুটবলে প্রথমবার ভিএআর, নিয়ন্ত্রণ থাইল্যান্ড থেকে কপ-৩১ সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান রসগোল্লার কথা বলে বোমা, মুখে দিতেই বিস্ফোরণে মৃত্যু বঙ্গবাজারে চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, ইরানে ভাইরাল বাদাম বিক্রেতা বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের আলী আজম মুকুলকে উদ্দেশ করে যুবদল নেতার ফেসবুক পোস্ট তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল

জীববৈচিত্র্যের ক্ষতির কথা চিন্তা করে মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল করেছে সরকার।

সোমবার (২৩ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

পরিকল্পনা উপদেষ্টা জানান, সোমবার একনেক সভায় ৬ প্রকল্প উত্থাপিত হয়। এর মধ্যে মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ১ম পর্যায়ের প্রকল্পটি বাতিলের জন্য একনেক সভায় উপস্থাপন করা হয়েছিল। জীববৈচিত্র্যের ক্ষতির কথা চিন্তা করে সভায় প্রকল্পটি বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পের জন্য নির্ধারিত জায়গাটি পশু-পাখির জন্য সংরক্ষিত। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যপ্রাণীদের চলাচল ও জীবনযাপনে বিরূপ প্রভাব পড়ত।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখনো বাদ দেওয়ার কাজ শেষ হয়নি। আরও বাদ পড়বে। আমরা এ ধরনের প্রকল্প বাদ দিচ্ছি। তবে এখনো এর চূড়ান্ত হিসেব করা হয়নি। কোনো প্রকল্পে দুর্নীতি হলে সে বিষয়ে দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, মৌলভীবাজারের সংরক্ষিত বন লাঠিটিলা বনের ৫ হাজার ৬৩১ একর জমিতে ‘বঙ্গবন্ধু সাফারি পার্ক’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (১ম পর্যায়) প্রকল্পটি একনেক সভায় ২০২৩ সালের ৯ নভেম্বর অনুমোদিত হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর গঠিত কমিটির সুপারিশের প্রেক্ষিতে প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

একনেক বৈঠকে আরও উপস্থিত ছিলেন- অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল; পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন; শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নুসরাতের বাড়িতে আগুন পরিকল্পিত নাশকতা: রিজভী

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল

আপডেট সময় ০৫:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪