ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেসি বনাম সালাহ: লড়াই নাকি অসহায় আত্মসমর্পণ? ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে রামেবির জাওয়াদুল হক শ্বেতহস্তী কর্ণফুলী টানেল প্রকল্পে অপচয় ও অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ অতিবৃষ্টিতে সড়কে উপড়ে পড়া গাছ অপসারণে বোরহানউদ্দিন থানা পুলিশ অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ধানের শীষ প্রতীক নিয়ে মঠবাড়িয়া আসনে লড়তে চান ক্যানাডা প্রবাসী ব্যারিস্টার আলমগীর

ক্যানাডা প্রবাসী ব্যারিস্টার আলমগীর হুসাইন পিরোজপুর – ৩ মঠবাড়িয়া আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চাওয়ার অভিমত ব্যক্ত করেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মঠবাড়িয়া ডাকবাংলোতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ব্যারিস্টার আলমগীর হুসাইন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তিনি দীর্ঘ ২৪ বছর ধরে ক্যানাডায় বসবাস করে আসছেন।

৫ আগষ্ট সরকার পদত্যাগের পরে তিনি ইতিমধ্যে মঠবাড়িয়া উপজেলা বিএনপির বিভিন্ন মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। ক্যানাডা প্রবাসী ব্যারিস্টার আলমগীর হুসাইন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমাকে পিরোজপুর – ৩ মঠবাড়িয়া আসন থেকে ধানের শীষ প্রতীকে দল মনোনয়ন দিলে এবং নির্বাচিত হলে মঠবাড়িয়া মানুষদের নিয়ে এই উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো।

মঠবাড়িয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি, খাল অবৈধ দখল সহ বিভিন্ন অপরাধমূলক কাজ নির্মূল করবো। তিনি আরো বলেন, দেশ ১৯৭১ সালে পুরোপুরি ভাবে স্বাধীন হয়নি বরং ২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ পুনরায় স্বাধীন হয়েছে। তিনি যদি ক্ষমতায় আসতে পারেন তাহলে রাষ্ট্র সংস্কারের কিছু দাবি রাখবেন বলে আশা করেন। তাছাড়া ও বিগত স্বৈরাচার সরকার দেশ থেকে অর্থ পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বর্তমান সরকারের কাছে বিচারের দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসি বনাম সালাহ: লড়াই নাকি অসহায় আত্মসমর্পণ?

ধানের শীষ প্রতীক নিয়ে মঠবাড়িয়া আসনে লড়তে চান ক্যানাডা প্রবাসী ব্যারিস্টার আলমগীর

আপডেট সময় ০৯:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪