সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি

আসামি গ্রেফতারে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ১৫

সাভারের আশুলিয়ায় আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের এক এসআই হামলার শিকার হয়েছেন। পরে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আব্দুল বারিক।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার  সোনামিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. রবিউল ইসলাম আশুলিয়া থানার উপ-পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করছেন। আটকদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, আশুলিয়ার ওই এলাকায় আসামি ধরতে অভিযানে যায় পুলিশের একটি টিম। এ সময় ছাত্র হত্যা মামলার আসামি রাজন ভুইয়ার ভাই রাকিব ভুইয়াকে ব্যাডমিন্টন খেলার মাঠ থেকে আটক করে পুলিশ। আটকের খবর পেয়ে পেয়ে রাজন ও তার ভগ্নিপতি কালাম মাদবরের লোকজন এসে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রবিউল ইসলাম নামের এক পুলিশের এসআই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ভর্তি করা হয়। তবে রাত তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করে হামলার ঘটনায় জড়িত ১৫ জনকে আটক করেছে পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল বারিক বলেন, আসামি আটকের পর তারা আসামিকে ছাড়িয়ে নিতে গেলে একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

হাসপাতালে পুলিশ সদস্য ভর্তির বিষয়ে তিনি বলেন, ধাক্কাধাক্কির সময় একজন আহত হয়ে হাসপাতালে আছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা

আসামি গ্রেফতারে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ১৫

আপডেট সময় ০২:০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪