সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি

ড. ইউনূসকে বিএনপি নেতা উপদেষ্টাদের মধ্যে আওয়ামী দোসরদের বের করে জেলে দিন

কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, উপদেষ্টাদের মধ্যে যারা আওয়ামী লীগের দোসর রয়েছেন তাদের বের করুন। আওয়ামী লীগের সঙ্গে, ফ্যাসিস্টদের সঙ্গে যাদের আঁতাত রয়েছে, তাদের ধরে ধরে এখনই জেলে ভরে দিন। যাতে আর কোনোদিন এই দেশে ফ্যাসিস্টের উৎপত্তি না হয়। আর যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জামালপুর শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামালপুরে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি রাষ্ট্রক্ষমতায় আসি তাহলে নিহতদের নামে সরকারি প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের নামকরণ করা হবে। তাদের পরিবারের দায়ভার ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠন নেবে। তাদের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের চাকরি ও শিশুদের দায়িত্ব আমরা নেবো।

আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মিথুন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুসহ অন্যরা বক্তব্য রাখেন।অনুষ্ঠানে ১৭ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়
অনুষ্ঠানে ১৭ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা

ড. ইউনূসকে বিএনপি নেতা উপদেষ্টাদের মধ্যে আওয়ামী দোসরদের বের করে জেলে দিন

আপডেট সময় ০৯:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪