ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দীর্ঘ ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ একই রোল-ক্রমিকে দুই সনদ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহায়তার অভিযোগ ভাওড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে  নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন : আইনমন্ত্রী সিআরবিতে টেন্ডারে অনিয়মের অভিযোগ, নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দেওয়ার দাবি আবারও দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা অনুমোদন কুমিল্লায় আদর্শ সদর উপজেলা ছাএদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কাল থেকে বাড়বে শীত

কাল থেকে সারা দেশে শীত বাড়তে পারে। বুধবার (১১ ডিসেম্বর) দিন ও রাতের তাপমাত্রা কমবে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তিনি বলেন, আগামীকাল (বুধবার) থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিভিন্ন অঞ্চলে শীত বাড়বে। গত ২৪ ঘণ্টায় দেশের তিনটি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে; যা তাপমাত্রা কমাতে সহায়তা করে।

অপরদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসেও শীত বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া আজ থেকে সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় শিগগিরই উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী

কাল থেকে বাড়বে শীত

আপডেট সময় ০৫:৩৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪