সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা অতিরিক্ত বিলের কারণ ও সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব জয় উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে আনলেন ইংলিশ তারকা ব্রাজিলের পরাজয়ে আবেগঘন স্ট্যাটাস, ঘণ্টাখানেক পরই না ফেরার দেশে জুয়েল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করলেন চৌধুরী নায়াব ইউসুফ, এমপি  মুহূর্তেই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন রোনালদো, সতর্ক স্পেন কোচ কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস-গরুভর্তি পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড টাইগারদের বোলিং তোপে ১৪১ রানে থামল জিম্বাবুয়ে

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব হলেন ফয়েজ আহম্মদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিনিধি ফয়েজ আহম্মদ (আহমেদ ফয়েজ)।

আহম্মদ ফয়েজ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে একটি ব্যবসায়িক পরিবারে জন্মগ্রহণ করেন। কৈশোর থেকে লেখালেখির প্রতি ঝোঁক থেকে স্কুল জীবনেই স্থানীয় সংবাদপত্রের সঙ্গে সম্পৃক্ত হন তিনি। স্থানীয় পানপাড়া উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পাসের পর ঢাকায় ধানমন্ডিতে অবস্থিত আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন।

পরবর্তীতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন তিনি।

বিশ্ববিদ্যালয় জীবন থেকে সক্রিয় সাংবাদিকতায় যুক্ত হন ফয়েজ। বর্তমানে তিনি ইংরেজি দৈনিক নিউ এজের বিশেষ প্রতিনিধি ও যুক্তরাষ্ট্রভিত্তিক বেনার নিউজের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

নিউ এজের আগে তিনি দৈনিক আমাদের সময়, সাপ্তাহিক বুধবার, দৈনিক মানবকণ্ঠ ও পাক্ষিক তারকালোকসহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। গত ১৮ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দেশের প্রায় প্রতিটি গণ-আন্দোলন প্রত্যক্ষভাবে কভার করেছেন।

তার লেখা বই ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ আদর্শ প্রকাশনী থেকে প্রকাশ হওয়ার অপেক্ষায় রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকছে

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব হলেন ফয়েজ আহম্মদ

আপডেট সময় ১১:৫৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪