ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার যে কারণে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি নিয়ে ঘোরেন জয়দেব জুড়ী সীমান্তে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার চট্টগ্রামের পুলিশের উপর ছড়ি ঘুরান পাঁচ বিষয়ে ফেল সমন্বয়ক চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল আরও ১৪৫ কোটি টাকা লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা গ্রেপ্তার শীতের কষ্টে বউ চান শিক্ষার্থী, পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ বরগুনায় উৎসবমুখর পরিবেশে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে ১৫৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৩

বাংলাদেশ আমার অহংকার’-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত ০৫ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত্রী আনুমানিক ০২.৩০ ঘটিকায় ঘটনাস্থল ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন জাহের আবাসিক হোটেল এর ৩০৮ নং কক্ষের ভিতর অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদকদ্রব্য মামলার পলাতক আসামী মোঃ জসিম হাওলাদার (৪৪), পিতা- আব্দুস সোবহান, সাং- ছোট গৌরীচন্না, থানা- বরগুনা সদর, জেলা- বরগুনাকে ১৫৯ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ঘটনাস্থল হতে হাতে নাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার সদর থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন র‌্যাবের প্রেস মিডিয়া উইং কামান্ডার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনতে ৯৬ কোটি টাকা ব্যয় করবে সরকার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে ১৫৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৩

আপডেট সময় ১১:৪৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪