ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার : সড়কমন্ত্রী অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান শামা ওবায়েদের অনেকে ছাত্র অভ্যুত্থান নিজেদের নামে চালাতে চায়: খন্দকার মোশাররফ আওয়ামী দোসরদের পুনর্বাসনই ডিজি আফসার আলীর মিশন ক্ষমতা বাড়ছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা ১৮০ দিনে সরকার অদক্ষতার দৃষ্টান্ত তৈরি করেছে : নাহিদ ইসলাম চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড় এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশের
পরিবর্তন হচ্ছে কারা অধিদপ্তরের লোগো

৭০০ বন্দি এখনো পলাতক

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে ২ হাজার ২০০ জন কারাবন্দি পালিয়েছিলেন। এর মধ্যে ৭০ জন জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক রয়েছেন।

বুধবার সকালে কারা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

কারা মহাপরিদর্শক বলেন, গত ৫ আগস্ট ২ হাজার ২০০ এর অধিক বন্দি কারাগার থেকে পালিয়েছিলেন। এর মধ্যে ১ হাজার ৫০০ জনকে পরবর্তীতে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। জঙ্গির অভিযোগে কারাগারে থাকা ৭০ জন এখনো পলাতক রয়েছেন। কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসীদের ১১ জন জামিনে মুক্ত হয়েছেন। জঙ্গির অভিযোগে কারাগারে থাকা ১৭৪ জন জঙ্গি মুক্তি পেয়েছেন।

মহাপরিদর্শক বলেন, বর্তমানে দেশে মোট ৬৯টি কারাগার রয়েছে। এরমধ্যে ১৭টা কারাগার অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ। এগুলোর মেরামত করা দরকার।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশের কারাগারগুলোতে কারাবন্দির ধারণ ক্ষমতা ৪২ হাজার। বর্তমানে সেখানে কারাবন্দির সংখ্যা ৬৫ হাজার। ধারণ ক্ষমতার চেয়ে ২৩ হাজার বন্দি বেশি রয়েছে।

নরসিংদীসহ দেশের কারাগারের নিরাপত্তার বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, কারাগারের নিরাপত্তার বিষয়ে একটি অবকাঠামোগত দুর্বলতা ছিল। আরেকটি বহিঃনিরাপত্তা, যেটি পুলিশ সদস্যরা দিয়ে থাকেন। এ ছাড়া কারা অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিও রয়েছে।

দেশের বিভিন্ন কারাগারে হামলার সময় কারা অধিদপ্তরের ২০১ জন কর্মকর্তা আহত হয়েছেন। তাদের অনেককেই সহযোগিতা করা হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক।

তিনি আরও বলেন, বিভিন্ন মহল থেকে দাবির পরিপ্রেক্ষিতে কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার : সড়কমন্ত্রী

পরিবর্তন হচ্ছে কারা অধিদপ্তরের লোগো

৭০০ বন্দি এখনো পলাতক

আপডেট সময় ০২:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪