ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল আরও ১৪৫ কোটি টাকা লালপুরে শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় ১১ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোহেল রানা গ্রেপ্তার শীতের কষ্টে বউ চান শিক্ষার্থী, পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ বরগুনায় উৎসবমুখর পরিবেশে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ১৮৪ বছরের পুরোনো বিদ্যালয়ে নেই সীমানাপ্রাচীর, বেঞ্চ সংকটে ব্যাহত পাঠদান নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা

নাটোরের সিংড়ায় সরকারি জায়গার মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নাটোরের সিংড়ায় সরকারি জায়গায় মাটি কাটার অপরাধে আঃ মান্নান শেখ নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম।

অভিযুক্ত আঃ মান্নান শেখ পাবনা জেলার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বনকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় সরকারি জায়গায় মাটি কাটার অভিযোগে আঃ মান্নান শেখ নামে একজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারার লঙ্ঘন এবং ১৫ ধারায় শাস্তি অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। এসময় ওই অভিযুক্ত ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, সরকারি জায়গায় মাটি কাটার অপরাধে ওই ব্যক্তি জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আইনের আওতায় আনা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ল আরও ১৪৫ কোটি টাকা

নাটোরের সিংড়ায় সরকারি জায়গার মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপডেট সময় ১১:৩৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪