সংবাদ শিরোনাম ::
পাসপোর্ট অফিসে এক গ্রাম থেকে ১১২ জন নিয়োগের অভিযোগ দুর্নীতির অভিযোগে ডিএসসিসির প্রধান প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ জুলাইকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট, বিইউবিটি কর্মকর্তা বরখাস্ত আমির খানের তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটের সম্পদের পরিমাণ কত? উদ্যোক্তা ও সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ রাজশাহীতে অফিসেই সংসার পেতেছেন যুব উন্নয়ন কর্মকর্তা শরীফুল ইসলাম মুগদায় ‘কিটুবাজার ডটকম’এর আড়ালে ভেজাল ওষুধের কারখানার সন্ধান গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির বিস্তর অভিযোগ

মহেশখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার আ.লীগ নেতা শরীফ বাদশার ভাগিনা সাজেদ

  • প্রিয়া চৌধুরী
  • আপডেট সময় ০৯:৩৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ৭৯৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালীতে জি-৩ রাইফেলসহ আরও তিনটি অস্ত্র নিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা শরীফ বাদশার ভাগিনা সাজেদ।

জানা যায়, উক্ত আসামি আটকের সময় ১টি বিদেশি জি-৩ রাইফেল, ১টি দুনালা বন্দুক, ১টি দেশীয় তৈরী এক নালা বন্দুক, ১টি এলজি, ৯ রাউন্ড গুলি, গুলি ভর্তি ১টি ম্যাগজিনসহ উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রামের চেয়ারম্যান শরীফ বাদশার বাড়ির পাশের একটি ঝুপড়ীঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক একই গ্রামের আবদু শুক্কুরের ছেলে বলে জানা যায়।

মহেশখালী থানা সূত্রে জানা যায়, বড় মহেশখালীর বড় ডেইলে বিশেষ অভিযানে যায় পুলিশ। এ সময় দুইজন লোক পালিয়ে গেলেও সাজেদ নামের একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চেয়ারম্যান শরীফ বাদশার বাড়ির পাশের একটি ঝুপড়ী ঘর থেকে তল্লাশি চালিয়ে ওসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে কক্সবাজার জেলা থেকে আরও একটি জি-৩ রাইফেলসহ শরীফ বাদশার আরেক সহযোগী বেলাল নামের এক যুবককে আটক করেছিলো কক্সবাজার জেলা প্রশাসন। পরে বেলাল ও শরীফ বাদশাহর বিরুদ্ধে একটি অস্ত্র মামলা হয়। ওই মামলায় আ.লীগ নেতা শরীফ বাদশাহ ৬নং আসামি। বর্তমানে সে পলাতক থাকলেও সহযোগী বেলাল কারাগারে আছেন। এই অবস্থায় আরও একটি জি-৩ রাইফেল উদ্ধার হওয়ার ধরুন সাধারণ মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।

মহেশখালীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই অস্ত্র ব্যবসায়ী পলাতক আ.লীগ নেতা শরীফ বাদশাহকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাসপোর্ট অফিসে এক গ্রাম থেকে ১১২ জন নিয়োগের অভিযোগ

মহেশখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার আ.লীগ নেতা শরীফ বাদশার ভাগিনা সাজেদ

আপডেট সময় ০৯:৩৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪