ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে হবে আরটিআই মেলা ছাউনিহীন ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ মামলার আসামি হওয়া সত্ত্বেও শ্রীপদ দেবের পদোন্নতি: তীব্র ক্ষোভ

বরগুনা পুলিশে চাকরি পেলেন ২৬ তরুণ-তরুণী

কোনো অনিয়ম বা আর্থিক লেনদেন ছাড়াই অনলাইন ফি বাবদ মাত্র ১২০ টাকা খরচে মেধা ও যোগ্যতায় বরগুনায় ২৬ জন তরুণ-তরুণীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

চূড়ান্ত ফলাফল ঘোষণা করে ওই ২৬ তরুণ-তরুণীর কৃতিত্ব ও আগামী দিনে তাদের কর্মজীবনে সাফল্য কামনা করে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বরগুনা পুলিশ সুপার (এসপি) মো. ইব্রাহিম খলিল।
মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে তরুণ-তরুণী ও তাদের অভিভাবকরা খুশিতে আত্মাহারা হয়ে অনেকেই কান্না করে দেন। এদের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির নিয়োগপ্রাপ্ত তরুণ-তরুণী ও তাদের অভিভাবকগণ নিয়োগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বরগুনা পুলিশ লাইন্সের ড্রিল শেড মিলনায়তনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ -২০২৪ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল। এ সময় টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকরী প্রার্থীদের সকল পরীক্ষায় (মাঠ, লিখিত, ভাইবা) উত্তীর্ণদের মেধাভিত্তিক ১ম ২৬ জন ও অপেক্ষামান আরও ৩ জনের নাম ঘোষণা করা হয়।

বরগুনা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে জেলার ২ হাজার ৪২৩ জন প্রার্থী টিআরসি পদে আবেদন করেছেন। আবেদনকৃত প্রার্থীদের মধ্যে ১ নভেম্বর ১ হাজার ৮১৮জন প্রার্থী উপস্থিত হলে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাই শেষে ১ হাজার ১৬৭ জন প্রার্থীকে যোগ্য হিসেবে বাছাই করা হয়। ২ ও ৩ নভেম্বর দুই ধাপে শারীরিক সক্ষমতা যাচাই বাছাই শেষে ২৫৬ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে গণ্য করা হলে ২২ নভেম্বরে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫৪ জন প্রার্থী। পরে ২৯ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে অংশগ্রহণকারী ২৫৪ জন প্রার্থীর মধ্যে ৫৩ জন প্রার্থী কৃতকার্য হয়।

বরগুনা পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল বলেন, মেধা কোটা ব্যতীত অন্য কোনো কোটার প্রার্থী লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়নি। অনলাইন আবেদনের ১২০ টাকায় খরচে তাদের নির্বাচিত করা হয়েছে। আমি আশা করছি নির্বাচিত এসব প্রার্থীরাও কোনো প্রকার অনিয়ম দুর্নীতির আশ্রয় না নিয়ে নিঃস্বার্থভাবে দেশ ও দেশের মানুষের সেবা করবে।

এ ছাড়া যারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েও মেধা তালিকায় নির্বাচিত হতে পারেনি, তাদের জন্যও শুভকামনা জানিয়ে তিনি বলেন, আপনারাও খুব ভালো করেছেন। তবে পরীক্ষায় সামান্য ভুলের কারণে হয়তো নির্বাচিতদের তুলনায় নম্বর কম পেয়েছেন। আগামী দিনগুলোতে আপনার ভুলগুলো শুধরে নিয়ে আরও ভালোকিছু করবেন। হয়তো আপনাদের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু

বরগুনা পুলিশে চাকরি পেলেন ২৬ তরুণ-তরুণী

আপডেট সময় ০৭:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪