ঢাকা ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে হবে আরটিআই মেলা ছাউনিহীন ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ মামলার আসামি হওয়া সত্ত্বেও শ্রীপদ দেবের পদোন্নতি: তীব্র ক্ষোভ

ভারতকে বাস্তবতার নিরিখে সম্পর্ক বিনির্মাণের বার্তা পররাষ্ট্র উপদেষ্টার

আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাস্তবতার নিরিখে হওয়া উচিত বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এমন কথা বলেন তিনি।

‘বাংলাদেশ ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত ৫ আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে একরকম সম্পর্ক ছিলো, এখন সেটা অন্যরকম। এটাই হলো বাস্তবতা। এই বাস্তবতার নিরিখেই আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং সেটা কন্টিনিউ করে যেতে হবে।’

তিনি বলেন, ‘আমার বিশ্বাস, ভারত পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কীভাবে এগিয়ে নিতে হবে সেটা অবশ্যই উপলব্ধি করবে। ইতিমধ্যে হয়তো ভারত সেটা করছেও।’

ভারতে সঙ্গে বর্তমানে প্রতিবন্ধকতার বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘প্রতিবন্ধকতা তো আছে কিছু। সেটাতে সন্দেহ নেই। পূর্ববর্তী সরকার, অর্থাৎ ভারতের যেসব উদ্বেগ ছিলো। সেটা দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। আমাদেরও কিছু কনসার্ন ছিলো, আছে। একই সঙ্গে আমাদের কনসার্নগুলো যদি মিট করা হতো ঠিকমতো তাহলে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে দোলাচল সেটা থাকতো না। কিন্তু মোটাদাগে আমরা যেটা দেখতে পাই যে, আমাদের যে কনসার্ন ছিলো, সেগুলো ওইভাবে ব্যবস্থা নেয়া হয়নি।’

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘সম্পর্ক তো একদিনের, এক বছরের বা এক যুগের না। এটা বেশি সময়ের ব্যাপার। সবসময় একরকম যাবে এমনও কথা নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী হতে চাইবো। আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবে। যাতে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট হয়।’

সীমান্ত হত্যা নিয়ে উপদেষ্টা বলেন, ‘আমি সবসময় খুব শক্তভাবে বলেছি, এমনকি যখন সামনাসামনি ভারতের সঙ্গে আলোচনা হয়েছে তখন বলেছি, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে দু’টি দেশ (বাংলাদেশ-ভারত) যুদ্ধরত নয়, কিন্তু সেখানে মানুষকে গুলি করে মারা হয়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরে কোনো নৈরাজ্য সহ্য করা হবে না: হুইপ দুলু

ভারতকে বাস্তবতার নিরিখে সম্পর্ক বিনির্মাণের বার্তা পররাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় ০২:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪