সংবাদ শিরোনাম ::
সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ‘অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে : শিল্পমন্ত্রী একাধিক দুর্নীতি মামলার আসামি তবুও সিডিএর ক্ষমতাধর কর্মকর্তা হাসান! পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক দুই মাস পর আবারও শুরু চাল বিতরণ, সুবিধা পাচ্ছে ১৭ হাজার পরিবার বরগুনায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত পানি প্রকল্পে ১০ কোটি টাকার লুট, কাজের আগেই কোটি টাকার বিল উত্তোলন একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

বিএসটিআই রংপুর কুড়িগ্রাম সদরে মোবাইল কোর্ট অভিযানে ২০,০০০/- টাকা জরিমানা

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং কুড়িগ্রাম জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ২৮.১১.২০২৪ ইং তারিখে সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার কলেজ রোডে অবস্থিত মেসার্স সাহা ফিলিং স্টেশন নামক প্রতিষ্ঠানে ডিজেল ডিসপেনসিং ইউনিটে সীলমোহর অবিকৃত না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২০,০০০/- জরিমানা আদায় করা হয়। এছাড়া উলিপুর রোডে অবস্থিত মেসার্স প্রিয়ম ফিলিং স্টেশনের সকল ইউনিটে পরিমাপ সঠিক পাওয়া যায় এবং সীলমোহর অবিকৃত পাওয়া যায়। এছাড়াও উপজেলার গোরস্থান সংলগ্ন ফলের দোকানে ওজন যন্ত্রসমূহ যাচাই করে সঠিক পাওয়া যায়।

উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার জনাব মোঃ বদরুজ্জামান রিশাদ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ নাসির উদ্দিন।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন মুবিন-উল-ইসলাম)উপপরিচালক (পদার্থ) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬

বিএসটিআই রংপুর কুড়িগ্রাম সদরে মোবাইল কোর্ট অভিযানে ২০,০০০/- টাকা জরিমানা

আপডেট সময় ০৩:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪