বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের এক বিশেষ অভিযানে ভোলার দৌলতখানে আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও ০৪ টি দেশীয় অস্ত্রসহ মফিজ মাল(৩৬), মোঃ মামুন মাল(২২), ও মোঃ শামীম মাল(১৯), নামের ৩ কুখ্যাত ও দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে
শুক্রবার (১৫ নভেম্বর) রাত প্রায় ১ টা ২০ মিনিট থেকে ভোর ৫.টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার মদনপুর ইউনিয়ন থেকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ভোলায় অবস্থিত কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মরত অফিসার (অপারেশান্স)লেঃ কমান্ডার মোঃ রিফাত আহমেদ।
একই দিন সকাল ১০ টায় মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন, খন্দকার মুনিফ তকি সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ নভেম্বর ২০২৪ তারিখ শুক্রবার রাত ১-২০ টা হতে ভোর ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ০১ নং মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ৩ জন দুর্ধর্ষ সন্ত্রাসী মফিজ মাল মোঃ মামুন মাল মোঃ শামীম মাল কে ১ টি আগ্নেয়াস্ত্র, ১০ টি হাতবোমা ও ০৪ টি দেশীয় অস্ত্র (০৪ টি রামদা) সহ আটক করা হয়। আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিল। পরবর্তীতে আটককৃত দুর্ধর্ষ সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
স্টাফ রিপোর্টার- রিয়াজ ফরাজি 

























