সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

যে পরিবর্তন নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে নামতে পারে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর সিরিজে সমতায় ফেরার জন্য চাপের মুখে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শারজাহ’তে আজ (৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের মোকাবিলা করবে টাইগাররা। তবে ইনজুরি এবং অনুপস্থিতির কারণে বাংলাদেশের একাদশে নিশ্চিতভাবেই পরিবর্তন আসছে।

প্রথম ম্যাচে আঙুলের চোটে পড়েন অভিজ্ঞ উইকেটকিপার মুশফিকুর রহিম। ফলে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হতে যাচ্ছে জাকের আলী অনিকের, যিনি গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক করেছিলেন। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘লিটন দাস থাকলে দলের সমন্বয় আরও ভালো হতো। যেহেতু এই মুহূর্তে অন্য কোনো বিকল্প নেই, জাকেরের জন্য শুভ কামনা। এটি তার জন্য ভালো একটি সুযোগ।’

এছাড়াও, প্রথম ম্যাচে খারাপ পারফরম্যান্সের কারণে লেগ স্পিনার রিশাদ হোসেনকে একাদশ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরিবর্তে দলে ফিরতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, যিনি ভিসা সমস্যার কারণে প্রথম ম্যাচে ছিলেন না।

প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে বড় ধস নামে। ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় ১২০ রানে ২ উইকেট হারিয়েও বাংলাদেশ মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে নিজেদের ব্যাটিং এবং বোলিংয়ে উন্নতি করতে চায় দলটি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

যে পরিবর্তন নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে নামতে পারে বাংলাদেশ

আপডেট সময় ০১:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪