ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩ প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ

রাজধানীতে রেড অ্যালার্ট

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পুলিশের চোখে-মুখে স্প্রে মেরে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের গ্রেফতারে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২০ নভেম্বর) ঘটনার পর প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, পলাতক দুইজন দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। রাজধানীর মোহাম্মাদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজকে হাজিরা ছিল ওই দুই আসামির।

সন্ত্রাসবিরোধ ট্রাইব্যুনালে হাজির করে হাজত খানায় নেওয়ার সময় চারজনের মধ্যে দুইজনকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। ছিনিয়ে নিতে আসা বাকি চারজন দুটি মোটরসাইকেল করে আদালতে এসেছিলেন। পলাতক দুইজন হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব। এদিকে, এ ঘটনায় পুরো আদালত এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ সদস্য। পুরো এলাকায় চালানো হচ্ছে তল্লাশি।

এছাড়া, ডিবি পুলিশ, সোয়াট, র‌্যাব ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদসদের বাড়তি তৎপরতা দেখা গেছে। বোম্ব ডিসপোজাল ইউনিট-সোয়াট ও পুলিশের বিভিন্ন সাজোয়া যান মোতায়েন করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। ডিবি প্রধান হারুন অর রশীদ, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামানসহ আরো ঊর্ধ্বতনরা বর্তমানে আদালত এলাকায় অবস্থান করছেন।

ঘটনাস্থল পরিদর্শনে আসা ডিবি পুলিশের প্রধান হারুন আর রশীদ বলেন, আমরা শুনেছি আদালতের গেটে দায়িত্বরত পুলিশ সদস্যদের চোখে স্প্রে করে দুই জঙ্গিকে ছিনিয়েছে অপর জঙ্গিরা। চারজন জঙ্গি মোটরসাইকেল করে আদালতে এসে দুইজনকে ছিনিয়ে নেয় পুলিশের চোখে স্প্রে মেরে। চোখে স্প্রে করার কারণে দায়িত্বরতরা কিছু দেখতে পারেনি। ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা সদস্যরা আসামিদের ধরার জন্য কাজ শুরু করেছে। ঢাকার সব পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। আশপাশের অলিগলিতে তল্লাশি করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই তাদের গ্রেফতারে সক্ষম হবো।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপিটুনিতে চোরের মৃত্যু, পাল্টা হামলায় আহত ৩

রাজধানীতে রেড অ্যালার্ট

আপডেট সময় ১১:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২