ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

রোনাল্ডোর পেনাল্টি মিস, কিংস কাপ থেকে বিদায় আল নাসরের

সৌদি আরবের শীর্ষ নকআউট টুর্নামেন্টের ম্যাচটিতে ৭১ মিনিটে ওয়ালিদ আল-আহমেদের করা গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল-আহমেদই নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে আল নাসরকে সুযোগ এনে দেয় ম্যাচে ফেরার। কিন্তু রোনাল্ডো সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।

শেষ মুহূর্তে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের খেলা চলছিল। ০-১ গোলে পিছিয়ে আল নাসর। সেই সময়  পেনাল্টি পেল আল নাসর। কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে পর্তুগিজ তারকার ব্যর্থতায় সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেল আল নাসরের। শেষ ষোলোর ম্যাচটি ১-০ গোলে জিতে আল-তাউয়ুন উঠে গেছে কোয়ার্টার ফাইনালে।

অন্যদিকে রোনাল্ডোদের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেইমারের আল হিলাল। খেলায় আল তাই ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে দলটি।

সেই সুযোগ যে আল নাসর নিতে পারেনি, সেটি তো আগেই বলা হয়েছে। সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর নেওয়া প্রথম ১৮ পেনাল্টিতেই গোল করা রোনাল্ডো কাল বারের ওপর দিয়ে বাইরে মারেন।

রোনাল্ডোরা কিংস কাপ থেকে বিদায় নিলেও এ মৌসুমে এখনো দুটি শিরোপা জয়ের সম্ভাবনা আছে আল নাসরের। তবে সৌদি প্রো লিগে আট ম্যাচ শেষেই শীর্ষ দল আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে আল নাসর। এ ছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলছে দলটি, যেখানে তিন ম্যাচে ৭ পয়েন্ট তাদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

রোনাল্ডোর পেনাল্টি মিস, কিংস কাপ থেকে বিদায় আল নাসরের

আপডেট সময় ০১:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪