ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক!

মরিচ ক্ষেতে মিলল ৮০ পিস স্বর্ণের বার

যশোরের শার্শা সীমান্ত দিয়ে পাচারের সময় ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শার্শার কাশীপুর ও শাহাজাদপুর সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি মরিচ ক্ষেতের মাটির নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। 

শনিবার রাত ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, শার্শার কাশীপুর ও শাহজাদপুর সীমান্তের মাঝামাঝি এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচারের উদ্দেশে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কাশীপুর ও শাহজাদপুর সীমান্তে অবস্থান নিলে দুই ব্যক্তিকে মরিচ ক্ষেত দিয়ে ভারত সীমান্তের দিকে যেতে দেখা যায়।

এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের গতিরোধ করার চেষ্টা করলে কৌশলে পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে একটি মরিচ ক্ষেতের মাটির নিচ থেকে একটি ব্যাগ পাওয়া যায়। যার মধ্য থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ টাকা। পলাতক আসামিদের আটকের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন 

মরিচ ক্ষেতে মিলল ৮০ পিস স্বর্ণের বার

আপডেট সময় ১২:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২