ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

অস্ট্রেলিয়ায় বাবরের সঙ্গে সেলফি তোলার হিড়িক

সময়ের সেরা ব্যাটারদের একজন পাকিস্তানের বাবর আজম। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা রান না পেলেও তার ওপর আস্থা রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাদ পড়লেও বাবরকে রাখা হয়েছে অস্ট্রেলিয়া সফরের দলে। আর সেই সফরে যোগ দিতে অস্ট্রেলিয়ায় গিয়ে শত শত ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বাবর। মেলবোর্নে নেমেই ভক্তদের সেলফি তোলার আবদার মেটাতে হয়েছে তাকে।

আগামী ৪ নভেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ সামনে রেখে এরইমধ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছেন বাবর। সেখানে বিমানবন্দরে নেমেই ভক্তদের সেলফি আবদার মেটাতে হয়েছে তাকে। এ সময় পাকিস্তানিরা ছাড়াও বাবরের সঙ্গে সেলফি তোলে মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে দেখা গেছে ভারত ও অস্ট্রেলিয়ান নাগরিকদেরকেও।

সফরে শুধু বাবরই আসেননি। তার মতো টেস্টে বাদ পড়া শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফরা এসেছেন। অন্যদিকে টেস্ট খেলা বাকিরা দলের সঙ্গে যোগ দেবেন আজ। এরপর কদিন প্রস্তুতি শেষে মেলবোর্নে আগামী ৪ নভেম্বর প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে মোহাম্মদ রিজওয়ানের দল।

উল্লেখ্য, সিরিজের ওয়ানডে ম্যাচগুলো হবে ৪,৮ ও ১০ নভেম্বর। এরপর ১৪, ১৬ ও ১৮ নভেম্বর হবে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

অস্ট্রেলিয়ায় বাবরের সঙ্গে সেলফি তোলার হিড়িক

আপডেট সময় ০৩:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪