ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

রাজবাড়ীতে ছিনতাই হওয়া চিনিসহ ট্রাক উদ্ধার, গ্রেফতার ৫

রাজবাড়ীতে ছিনতাই হওয়া চিনিসহ ট্রাক উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- যশোর জেলার কোতোয়ালী থানার কচুয়া গ্রামের কুদ্দুস খানের ছেলে

শামীম রেজা (৩৪), একই গ্রামের মৃত ওমর আলী খানের ছেলে নাজিম খান (৩৮), একই উপজেলার মনসেপুর গ্রামের মো. ইউনুস মোল্লাের ছেলে

আলমগীর হোসেন (৩৩), ট্রাকের চালক কেশবপুর উপজেলার মধ্যকুল সরদারপাড়া গ্রামের লিয়াকত আলী সরদারের ছেলে আবুল বাশার (৩০) ও একই গ্রামের মৃত ওয়াজেদের ছেলে বাবু মিয়া (২৫)।

পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন জানান, জননী ফুড প্রোডাক্ট কোম্পানির ৪০০ বস্তা চিনি নিয়ে একটি ট্রাক সিলেট থেকে রংপুর যাচ্ছিল। গত ২৫ অক্টোবর দিবাগত রাত ২ টার দিকে ট্রাকটি রাজবাড়ী সদরের খানখানাপুর বড় ব্রিজ এলাকায় এলে ট্রাকের চালক আবুল বাশারের যোগসাজশে ছিনতাইকারী চক্র সড়কে প্রাইভেটকার দিয়ে ট্রাকটি থামিয়ে ছিনতাই করে। এসময় তারা ট্রাকে থাকা ওই কোম্পানির শ্রমিক সরোয়ার হোসেনকে জোরপূর্বক ট্রাক থেকে নামিয়ে প্রাইভেটকারে তুলে হাঁত-পা বেঁধে ফরিদপুরের কানাইপুর এলাকায় মহাসড়কের পাশে ফেলে দেয়। পরে ২৬ অক্টোবর ভোর ৪ টার দিকে সরোয়ার হাত পায়ের বাধঁন খুলে ঘটনাটি তার ভাই মোবারক হোসেনকে জানান। মোবারক হোসেন ঘটনা জানার পরপরই জননী ফুড প্রোডাক্ট কোম্পানির জেনারেল ম্যানেজার তানজিল ইসলামকে জানান।

তিনি জানান, এ ঘটনায় ২৭ অক্টোবর তানজিল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। ২৮ অক্টোবর রাতভর যশোর জেলার কোতোয়ালী মডেল থানা, অভয়নগর থানা ও কেশবপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনিসহ ট্রাক ও চিনি বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ট্রাক চালক আবুল বাশারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

রাজবাড়ীতে ছিনতাই হওয়া চিনিসহ ট্রাক উদ্ধার, গ্রেফতার ৫

আপডেট সময় ০২:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪