ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

চাঁদপুরের মতলবে স্বামীর হাতে স্ত্রী খুন।

চাঁদপুরের মতলব উত্তরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। শুক্রবার রাতে ভোররাতে উপজলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের জীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী ইয়াসিন বাগ আটক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামের শাহ আলম বাগের ছেলে ইয়াসিন বাগ তার স্ত্রী ফেরদৌসি বেগমকে শুক্রবার রাতে হত্যা করে মেঘনা ধনাগোধা নদীর চরমাছুয়া এলাকায় ফেলে দেয়। পরে সকাল ৭ টার দিকে এক পথচারী লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দিলে তারা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।

এদিকে নিহত ফেরদৌসী বেগমের বড় বোন মনোয়ারা বেগম জানান, শুক্রবার ভোরর ৫ টার দিকে ইয়াসিন ফোন দিয়ে বলেন, আপনার বোনকে পাওয়া যাচ্ছে না। পড়ে মনোয়ারা ও তার আত্মীয় স্বজনরা বোনের বাড়িতে গেলে ঘর তালাবদ্ধ দেখতে পায়। ইয়াসিনকে ফোন দিলে সে ফোন রিসিভ করে না। পরে খবর পেলাম সে আমার বোনকে মেরে নদীতে ফেলে রেখেছে। এদিকে স্থানীয়রা ঘাতক স্বামী ইয়াসিন বাগকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। তবে পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ড এ ঘটেছে বলে স্থানীয়রা জানায়। নিহত ফেরদৌসী বেগম ২ সন্তানের জননী।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং ঘাতক স্বামী ইয়াসিন বাগকে আটক করি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

চাঁদপুরের মতলবে স্বামীর হাতে স্ত্রী খুন।

আপডেট সময় ০১:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪