ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন গ্রেপ্তার

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর পিআরও শরীফ মাহমুদ অপুর বাবা, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২০ আগস্ট) ভোররাতে বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশের একটি দল। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিজুল হক। ওসি জানান, ৫ই আগস্ট এর ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জয়নাল আবেদীনের বিরুদ্ধে দায়ের হয়। মামলা দায়ের পর থেকে জয়নাল আবেদীন আত্মগোপনে চলে যায়।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে তার নিজ বাড়িতে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। অভিযানে জয়নাল আবেদীন চেয়ারম্যান কে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে ৫ ই আগস্টে জয়নাল আবেদীনের ভূমিকা নিয়ে ছাত্র সমন্বয়করা তাকে গ্রেপ্তার করা ও চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে একাধিকবার বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিআরও শরীফ মাহমুদ অপু ক্ষমতার প্রভাব খাটিয়ে তার বাবাকে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করে নেয়ার অভিযোগ রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন গ্রেপ্তার

আপডেট সময় ০৫:১৬:২০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪