ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

মালয়েশিয়ার কথা বলে সাগর ঘুরিয়ে নামিয়ে দেয়া হলো ইনানীতে : ২৬ রোহিঙ্গা আটক

গভীরসমুদ্রে ভাসছিলো শতাধিক রোহিঙ্গাকে বহন করা ট্রলার, উদ্দেশ্য অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা। ঝুঁকি নিয়েও সে স্বপ্নপূরণ হলো না। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে মালেশিয়া যাওয়া শতাধিক নারী-পুরুষকে ইনানী সমুদ্র সৈকতে নামিয়ে দিয়ে পালিয়েছে মানবপাচারে জড়িত দালালেরা।

সোমবার (১৪ অক্টোবর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে ২৬ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৪টার দিকে প্রায় শতাধিক রোহিঙ্গাকে তারা সৈকতের বালিয়াড়ি পেরিয়ে হঠাৎ লোকালয়ের দিকে আসতে দেখে পাশের কোস্টগার্ড স্টেশনে খবর দেন।

এলাকাবাসী জানান, পাশের কোস্টগার্ডের স্টেশনে খবর দেওয়া হলেও তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণ করা হয়নি। এই সুযোগে কমপক্ষে ৬০/৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যায়।

পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় কূলে অবস্থানরত ২৬ জনকে আটক করে, পরে তাদের কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

মালয়েশিয়ার কথা বলে সাগর ঘুরিয়ে নামিয়ে দেয়া হলো ইনানীতে : ২৬ রোহিঙ্গা আটক

আপডেট সময় ১২:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪