সংবাদ শিরোনাম ::
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাঢ় নীল-খাকি পোশাকে ফিরল বাংলাদেশ পুলিশ ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পুনরায় ‘মার্কা’ বাণিজ্য ও হয়রানির অভিযোগ পরিস্থিতি বেগতিক-পালানোর প্রস্তুতিতে অতিথি ডটকমের মূল হোতা সাইফুল ময়মনসিংহ বিআরটিএতে বেপরোয়া বাবর, ঘুষ বাণিজ্য ও দালাল সিন্ডিকেটের গুরুতর অভিযোগ

‘পোশাক কারখানার পরিস্থিতি এখন স্বাভাবিক’

নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এসব এলাকার প্রায় শতভাগ কারখানা খুলেছে এবং শ্রমিকরাও কাজে যোগদান করেছে। এখানে এখন কোনো অস্থিরতা নেই।

সোমবার (১৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পোশাক কারখানার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, সাভার ও আশুলিয়ায় মোট ৪০৭টি কারখানার মধ্যে ৩টি ছাড়া সকল কারখানা খুলেছে। বন্ধ ৩ কারখানার মধ্যে ২টি ১৩/১ ধারায় বন্ধ রয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় আরও জানায়, নারায়ণগঞ্জে সবগুলো কারখানা ইতোমধ্যে খুলেছে। গাজীপুরে ৮৭১ কারখানার মধ্যে ২টি ছাড়া বাকি কারখানা চালু রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পোশাক কারখানায় অস্থিরতা বিরাজ করে। শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে করে এই খাতে চরম অচলাবস্থার সৃষ্টি হয়। পরে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে মালিকপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ায় আস্তে আস্তে সচল হয় পোশাক খাত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

‘পোশাক কারখানার পরিস্থিতি এখন স্বাভাবিক’

আপডেট সময় ০৬:১৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪