সংবাদ শিরোনাম ::
রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য

গোয়াইনঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সিলেটের বিভাগীয় কমিশনার

শুক্রবার ১১ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা বাগানে সর্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেন,সকল মানুষের মধ্যে একটি আনন্দঘন সম্প্রীতি রয়েছে। শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে।শারদীয় দুর্গাপূজায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আয়োজকবৃন্দের প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করলে প্রশাসনকে অবহিত করার সাথে সাথে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত করে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী আরও বলেন, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেওয়া হয়েছে। এছাড়াও কাজ করছে মনিটরিং টিম।
স্থানীয় এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, জাফলং চা-বাগান এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের খুবই প্রয়োজন মনে করছি। সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক জুনায়েদ আহমদ, গোয়াইনঘাটের ইউএনও মো. তৌহিদুল ইসলাম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, গোয়াইনঘাট ওসি (তদন্ত) সুজন মিয়া, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ নিতাই, জাফলং চা বাগান পঞ্চায়েত প্রধান নিতাই পাল, সাধারণ সম্পাদক আক্কেল প্রধানসহ আশেপাশের মন্দির কমিটির সভাপতি-সম্পাদক, জন প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রং-বার্নিশের নামে অর্থ আত্মসাতের নানা অভিযোগ প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে

গোয়াইনঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সিলেটের বিভাগীয় কমিশনার

আপডেট সময় ১২:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪