সংবাদ শিরোনাম ::
স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব  স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পটুয়াখালীতে ১৭৬টি মন্ডপে দুর্গাপূজা শুরু; নিরাপত্তায় আইনশৃংঙ্খলা বাহিনী

পটুয়াখালী জেলা প্রশাসনের কঠোর নজরদারীতে জেলার মহিপুরে ৪টিসহ ৯টি উপজেলায় ১৭৬টি মন্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়েছ। নির্বিঘ্নে ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা সম্পন্ন করতে আনসার, বিজিবি, পুলিশ, র‍্যাবসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা রাতে ষষ্ঠী পূজার মাধ্যমে পটুয়াখালী জেলার মহিপুর থানায় ৪টিসহ ৯টি উপজেলায় ১৭৬টি মন্ডপে দুর্গাপূজা শুরু হয়েছে।

দুর্গোৎসব নির্বিঘ্ন করার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের একাধিক সভা, মতবিনিময় ও প্রেসব্রিফিং করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বরিশালের অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুস সালাম (রিমন)সহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

১৭৬টি পূজা মন্ডপের মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় ২৬টি, গলাচিপা উপজেলায় ২৮টি, বাউফলে ৬৫টি, দুমকিতে ১০টি, রাঙ্গাবালীতে ৫টি, মির্জাগঞ্জে ১৫টি, দশমিনায় ১৩টি ও কলাপাড়া উপজেলায় ১০টি পূজামন্ডপ। এ সব পূজামন্ডপে পূজা অর্চনার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়েছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার নিশ্চিত করেছেন। উক্ত সংখ্যক পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ন ৫৭টি, গুরুত্বপূর্ন ৯১টি এবং সাধারণ মন্ডপ ২৭টি বলেও জানান তিনি। পূজামন্ডপসমূহে নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার। মন্ডপসমূহে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পটুয়াখালীতে ১৭৬টি মন্ডপে দুর্গাপূজা শুরু; নিরাপত্তায় আইনশৃংঙ্খলা বাহিনী

আপডেট সময় ১২:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪