ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

সাবেক এমপি দবিরুল ইসলাম কারাগারে

ঠাকুরগাঁও-২ আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিশেষ আদালতের বিচারক রহিমা খাতুন ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (২ অক্টোবর) রাত আড়াইটার দিকে সদর রুহিয়া থানার প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে দবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও জেলা আইজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন আমাদের মাতৃভূমিকে বলেন, আমরা তার জামিনের আবেদনের আপত্তি জানিয়েছি। তিনি সাতবারের এমপি থাকায় অনেক অন্যায় করেছেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। পরবর্তী সময়ে বাদীপক্ষের আইনজীবী রিমান্ড চাইতে পারেন।

পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদাবজির অভিযোগ এনে দবিরুল ইসলামকে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুন্জ এলাকা থেকে গ্রেপ্তার হয় দবিরুল ইসলামের ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে।

দবিরুল ইসলাম ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও-২ আসনে টানা সাতবার এমপি নির্বাচিত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

সাবেক এমপি দবিরুল ইসলাম কারাগারে

আপডেট সময় ০২:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪