ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় মর্টার শেল, বিজিবির প্রতিবাদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সবজি খেতে মিলেছে ভারতের ছোড়া অবিস্ফোরিত মর্টার শেল। শনিবার বিকাল ৫টায় ইমেইলে মহেশপুর-৫৮ বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, ৩০ আগস্ট রাত ৮টার দিকে লড়াইঘাট বিওপির সীমান্ত পিলার ৬০/১৩৭ আর থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি গোলা পড়ে আছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়। সেখানে একটি টহল দল পাঠানো হয়। একটি ভারি অস্ত্রের সাদৃশ্য বস্তু দেখতে পান তারা। প্রাথমিকভাবে সেটি ৫১ মিলিমিটার মার্টারের অবিস্ফোরিত ইলুমিনেটিং শেল বলে শনাক্ত করা হয়। রাতেই ঘটনার যথাযথ কারণ জানতে বিএসএফকে ফোন করা হয়। বিএসএফ প্রাথমিকভাবে দায় এড়ানোর চেষ্টা করে।

বিজিবির পক্ষ থেকে তথ্য-উপাত্ত এবং ভিডিও পাঠানো হয়। পরে বিএসএফ জানায়, মার্টার শেল দ্বারা ভারতীয় গ্রামগুলো আলোকিত করার জন্য এমনটি করা হয়েছে। ঘটনার জন্য বিএসএফ দুঃখ প্রকাশ করে।

মহেশপুর (খালিশপুর) ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, এ বিষয়ে বিএসএফের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে মর্টার শেলটি নিষ্ক্রিয় করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় মর্টার শেল, বিজিবির প্রতিবাদ

আপডেট সময় ০১:০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪