ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী

পুতিনকে গ্রেফতারে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান ইউক্রেনের

গত বছরের মার্চে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। কিন্তু এখনো আইনের মুখোমুখি করা যায়নি পুতিনকে।
আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন পুতিন।

এমন আবহে মঙ্গোলিয়ার প্রতি পুতিনকে গ্রেফতারের আহ্বান জানিয়েছে ইউক্রেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর এই প্রথম আইসিসিভুক্ত কোনো দেশ সফরে যাচ্ছেন পুতিন।

ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছে অভিযোগ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয় গত বছর।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আশা করছে- পুতিন যে একজন যুদ্ধাপরাধী, সে বিষয়ে অবগত আছে মঙ্গোলিয়া। দেশটির প্রশাসনের প্রতি রুশ নেতাকে গ্রেফতার ও নেদারল্যান্ডসের দি হেগে আইসিসির সদর দপ্তরে কৌঁসুলিদের কাছে তাকে হস্তান্তরের দাবি তোলা হয়েছে।

অন্যদিকে শুক্রবার বিবিসিকে আইসিসির মুখপাত্র ড. ফাদি এল-আবদুল্লাহ বলেছেন, সদস্যদেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ মঙ্গোলিয়া। তবে এর অর্থ এই নয় যে অভিযুক্তকে বাধ্যতামূলকভাবে গ্রেফতার করতেই হবে।

এদিকে ইউক্রেন পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানানোর প্রেক্ষিতে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘অবশ্যই, প্রেসিডেন্ট সফরের সমস্ত দিক সতর্কতার সঙ্গে প্রস্তুত করা হয়েছে। তবে চিন্তার কিছু নেই।মঙ্গোলিয়ার অংশীদারদের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান

পুতিনকে গ্রেফতারে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান ইউক্রেনের

আপডেট সময় ১১:৪৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪