ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

গোমতী নদীর পানি বিপৎসীমার নিচে

দীর্ঘদিনের বন্যার তাণ্ডবের পর কুমিল্লার ‘দুঃখ’ খ্যাত গোমতী নদীর পানি অবশেষে বিপৎসীমার নিচে নেমে এসেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃষ্টিপাত কমে যাওয়া এবং উজানের ঢল না নামায় গোমতী নদীর পানি ক্রমশ কমতে থাকে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল গোমতী নদীর পানি। ফলে নদীর বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বাঁধ ভেঙে লোকালয়ে পানির প্রবাহ বাড়ে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়।

বাঁধ ভাঙার পর থেকে ক্রমান্বয়ে কমতে থাকে গোমতীর পানি। মঙ্গলবার রাত ৯টার দিকে বিপৎসীমার সমান হয় এ নদীর পানি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

গোমতী নদীর পানি বিপৎসীমার নিচে

আপডেট সময় ১১:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪