ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

‘যত বাধাই আসুক সমাবেশে যাব’

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে মোটরসাইকেলের বহর নিয়ে সুনামগঞ্জের হাজারো নেতা-কর্মী সমাবেশ যোগ দিয়েছেন। পথে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে পুলিশের একটি দল তাদের বাধা দিলেও পরে ছেড়ে দিয়েছে। 

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে আব্দুজ জহুর সেতু থেকে সিলেটের উদ্দ্যেশ্যে রওনা দেন নেতা-কর্মীরা। পথে তাদের সঙ্গে যোগ দেন আরও কয়েকটি উপজেলার নেতা-কর্মীরা। সুনামগঞ্জে ৩৬ ঘণ্টা পরিবহন ধর্মঘটের কারণে মোটরসাইকেল নিয়ে সমাবেশের এক দিন আগেই সিলেটে পৌঁছান তারা।

সুনামগঞ্জ জেলা যুবদলের আইন সম্পাদক তৌহিদ ইসলাম  বলেন, পাগলায় আমাদের একটি মোটরসাইকেল আটকে মামলা দিয়েছে পুলিশ। গোবিন্দগঞ্জ পয়েন্টেও পুলিশের একটি দল আমাদের বাধা দেয়। পরে হাজারো মোটরসাইকেলের চাপে তারা সরে যায়।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দুলু মিয়া বলেন, পথে পথে বাধা দিয়েছে আমাদের। কিন্তু আমাদের কর্মী-সমর্থকদের উপস্থিতির সামনে পুলিশ টিকতে পারেনি। এই জনস্রোতকে কেউ ঠেকাতে পারবে না। আমরা সমাবেশে যাওয়ার জন্য বেরিয়েছি, যত বাধাই আসুক যাব।

জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফুল মিয়া বলেন, পথে পথে পুলিশের বাঁধা পেয়েছি। তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করে আমরা চলে এসেছি। বুকের তাজা রক্ত দিয়ে হলেও সমাবেশ সফল করবো আমরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

‘যত বাধাই আসুক সমাবেশে যাব’

আপডেট সময় ০৭:১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২