ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

বরগুনা জেলা আ.লীগের নেতৃত্বে শম্ভু-জাহাঙ্গীর

৮ম বারের মতো বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জাহাঙ্গীর কবির।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে সার্কিট হাউস ময়দানে ত্রিবার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের তিন সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন গোলাম সারোয়ার টুকু। উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে বরগুনা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জাহাঙ্গীর কবির। এই ৩০ বছরে জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে সাত বার।

প্রতিবারই তারা সভাপতি-সাধারণ সম্পাদক হয়েছেন। বুধবারের সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সম্মেলন উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নিরীক্ষণ কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, সদস্য সিদ্দিকুর রহমান, আনিসুর রহমান, গোলাম কবির রাব্বানী চিনু প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

বরগুনা জেলা আ.লীগের নেতৃত্বে শম্ভু-জাহাঙ্গীর

আপডেট সময় ১০:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২