হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাহাড় পুরে কার্তিক মাস উপলক্ষে দীপদান মহোৎসব ও সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত হয়েছে ১৬ই নভেম্বর বুধবার।
২নং বদলপুর ইউনিয়নের চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরীর সভাপতিত্বে ও হবিগঞ্জ ইসকনের শ্রী নীলারাজ গোপীনাথ দাস লিটন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপাদ উদয় গৌর দাস ব্রম্মাচারী, অধ্যাক্ষ ইসকন হবিগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমান যুগধর্ম দাস অধিকারী,কাউন্সিল নবীগঞ্জ পৌরসভা।শ্রীমান রিপুহারা কৃষ্ণ দাস ব্রম্মাচারী,সাধারণ সম্পাদক শ্রী নরশিংহ জিউর মন্দির ইসকন হবিগঞ্জ, শ্রীমান হরিভক্ত চৈতন্য দাস ব্রম্মাচারী,পরিচালক ইসকন হবিগঞ্জ।
আর উপস্থিত ছিলেন জয়দেব দাস সভাপতি পাহাড় পুর বাজার পরিচালনা কমিটির ও সাধারণ সম্পাদক বদলপুর ইউনিয়ন আওয়ামীলীগ।সুশীল কুমার দাস প্রধান শিক্ষক পাহাড় পুর বসন্ত কুমার পাবলিক উচ্চ বিদ্যালয়।সুরেন্দ্র চন্দ্র দাস মুক্তি যুদ্ধা কমান্ডার ২নং বদলপুর ইউনিয়ন।
মেম্বার কৃষ্ণ তালুকদার ২নং ওয়ার্ড,মেম্বার অরুণ কুমার তালুকদার ৫নং ওয়ার্ড ও সভাপতি ২নং বদলপুর ইউনিয়ন যুবলীগ। শিক্ষক অজিত কুমার দাস, মঙ্গল চরন দাস, মনোজ কান্তি দাস, সহ অএ এলাকার বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ সহ এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেনীর প্রায় ৬ ছয় হাজার দর্শকবৃন্দ প্রমুখ।উক্ত অনুষ্ঠানে গীতা পাঠ, ভাগবত আলোচনা, স্বাগত বক্তব্য, ভক্তি মুলক গান,ও বৈদিক নাটক অনুষ্ঠিত হয়। বিকাল থেকে শুরু করে মধ্যে রাত পর্যন্ত স্থায়ী হয় এবং মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
রামকৃষ্ণ তালুকদার, হবিগঞ্জ 






















