ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহতের বাড়ি ফরিদগঞ্জে শোকের মাতম

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত আব্দুল করিম (২৭) নামে এক প্রবাসী নিহত হয়েছে। নিহতের বাড়ী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উত্তর বিষেরবন্দ গ্রামে। সে ওই গ্রামের ইব্রাহিমের ছোট ছেলে।

গত প্রায় এক বছর পূর্বে অসহায় পরিবারের স্বাচ্ছন্দ ফেরানোর জন্য প্রবাসে পাড়ি দেয় এই রেমিটেন্স যোদ্ধা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গত শনিবার (১২ নভেম্বর) সৌদি আরবের সময় রাত ৯ টায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর ৬ দিন পরেও শোকের মাতম কমছেনা আব্দুল করিমের পরিবারে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে আব্দুল করিমের বাড়িতে গেলে দেখা যায় হৃদয় বিদারক দৃশ্য। ৬ ভাই বোনের মধ্যে সবার ছোট আব্দুল করিম প্রায় এক বছর পূর্বে সদ্য বিবাহিত স্ত্রী মিতু আক্তারকে রেখে প্রবাসে পাড়ি জমান আব্দুল করিম।

এদিকে আব্দুল করিমের এই করুণ মৃত্যুর ঘটনায় মা-বাবা, ভাই বোন ও স্ত্রীসহ স্বজনদের আহাজারীতে পুরো এলাকায় শোকের মাতম বইছে। কোন শান্তনা-ই তাদের কান্না থামাতে পারছেনা। আব্দুল করিমের স্ত্রী মিতু আক্তার কান্না জড়িত কণ্ঠে জানান, বিয়ের পর পরেই স্বামী বিদেশে চলে যায়। এতদিন শুধু ফোনেই তার সাথে কথা হতো। এখন শেষ বারের মতো তার মুখ খানা দেখতে চাই।

আব্দুল করিমের বাবা ইব্রাহিম জানান, ছেলেকে হারিয়েছি এ কষ্ট বোঝানোর ভাষা নেই তার লাশ দ্রুত দেশে নিয়ে আসতে আমি সরকারের সহযোগীতা কামনা করছি। ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা জানান, আমি খোঁজ খবর নিয়ে জেনেছি। পরিবারটি একে বারেই নিঃস্ব। লাশ দেশে দ্রুত ফিরিয়ে আনতে উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহতের বাড়ি ফরিদগঞ্জে শোকের মাতম

আপডেট সময় ০৯:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২