ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

বিসিবিতেও পরিবর্তন চান ফাহিম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চলছে পরিবর্তন। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরিবর্তন চাইলেন কোচ, ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। ক্রিকেট এগিয়ে নিতে নেতৃত্বে পরিবর্তন চান তিনি।

দীর্ঘদিন ধরে ক্রিকেট একই অবস্থায় পড়ে থাকাকে নেতৃত্বের দায় মনে করেন ফাহিম। তিনি বলেন, ‘অবশ্যই দায়টা সবচেয়ে বেশি লিডারশিপে (নেতৃত্বে)। লিডারশিপের মধ্যে পরিবর্তন আনা খুব দরকার। এ জায়গাটা ঠিক থাকলে বাকি জিনিস এমনিতেই ঠিক হয়ে যায়। মানে এখন পুনর্গঠন করতে হলে আইসিসির আইন সংক্রান্ত অনেক বিষয় আছে, অনেক সমস্যা আছে। কিন্তু আমরা তো অবশ্যই চাইবো এমন একটা বোর্ড হবে যেখানে ভালো একজন লিডার থাকবে।’

বিসিবির মধ্যে সুশৃঙ্খলতা আসেনি জানিয়ে এ ক্রিকেট কোচ বলেন, ‘আমার যেহেতু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে সেদিক থেকে বলব বিসিবি কিন্তু যথেষ্ট শৃঙ্খল প্রতিষ্ঠান না। সবাই বাইরের দিকের চাকচিক্য দেখে মনে করে ভিন্ন কিছু। কিন্তু বিসিবির যে সুযোগ ছিল সুশৃঙ্খল হওয়ার তা হয়নি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

বিসিবিতেও পরিবর্তন চান ফাহিম

আপডেট সময় ০৪:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪