ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম

বিসিবিতেও পরিবর্তন চান ফাহিম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চলছে পরিবর্তন। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরিবর্তন চাইলেন কোচ, ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। ক্রিকেট এগিয়ে নিতে নেতৃত্বে পরিবর্তন চান তিনি।

দীর্ঘদিন ধরে ক্রিকেট একই অবস্থায় পড়ে থাকাকে নেতৃত্বের দায় মনে করেন ফাহিম। তিনি বলেন, ‘অবশ্যই দায়টা সবচেয়ে বেশি লিডারশিপে (নেতৃত্বে)। লিডারশিপের মধ্যে পরিবর্তন আনা খুব দরকার। এ জায়গাটা ঠিক থাকলে বাকি জিনিস এমনিতেই ঠিক হয়ে যায়। মানে এখন পুনর্গঠন করতে হলে আইসিসির আইন সংক্রান্ত অনেক বিষয় আছে, অনেক সমস্যা আছে। কিন্তু আমরা তো অবশ্যই চাইবো এমন একটা বোর্ড হবে যেখানে ভালো একজন লিডার থাকবে।’

বিসিবির মধ্যে সুশৃঙ্খলতা আসেনি জানিয়ে এ ক্রিকেট কোচ বলেন, ‘আমার যেহেতু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে সেদিক থেকে বলব বিসিবি কিন্তু যথেষ্ট শৃঙ্খল প্রতিষ্ঠান না। সবাই বাইরের দিকের চাকচিক্য দেখে মনে করে ভিন্ন কিছু। কিন্তু বিসিবির যে সুযোগ ছিল সুশৃঙ্খল হওয়ার তা হয়নি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া

বিসিবিতেও পরিবর্তন চান ফাহিম

আপডেট সময় ০৪:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪