সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

চার চাঁদবাজকে আটক করলেন জবি শিক্ষার্থীরা

পুরান ঢাকার শ্যামবাজারে ভুয়া রসিদ দেখিয়ে এক সুতা ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের সময় চার চাঁদাবাজকে আটক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকাল ৫টায় বুড়িগঙ্গা তীরবর্তী শ্যামবাজারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।

ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, আমি বুড়িগঙ্গার তেলঘাট থেকে সুতা কিনে শ্যামবাজার ঘাটে আসি। এ সময় ঘাট পারাপারের জন্য চারজন আমার কাছ থেকে চাঁদা চান। অবৈধ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাকে ছাড়া হবে না বলে হুমকি দেয় চাঁদাবাজরা। আমি জবি সংশ্লিষ্ট তিনটি ফেসবুক গ্রুপে সাহায্য চেয়ে পোস্ট করি। পরে জবি শিক্ষার্থীরা দ্রুত চাঁদাবাজদের আটক করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, সদরঘাট, বাংলাবাজার, লক্ষ্মীবাজার ও তার আশপাশের এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে আমরা জবি শিক্ষার্থীরা তৎপর আছি। বুধবারও আমরা দুজনকে সেনাবাহিনীর কাছে দিয়েছি। আজও (বৃহস্পতিবার) চাঁদাবাজির চেষ্টাকালে আমরা চারজনকে আটক করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

চার চাঁদবাজকে আটক করলেন জবি শিক্ষার্থীরা

আপডেট সময় ১১:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪