সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

পুলিশের গুলিতে আন্দোলনকারী শহীদ সাদ এর জানাজা সম্পন্ন

এক দফা আদায়ের আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আফিকুল ইসলাম সাদ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন। সে ষাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকার শফিকুল ইসলামের পুত্র।

এই আন্দোলনে ধামরাই উপজেলায় প্রথম শহীদ তিনি। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মেধাবী এই শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। গত ০৫ আগস্ট ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ০৮ আগস্ট সকাল ৭:৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার প্রথম নামাজে জানাজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ২য় জানাজা সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে, ৩য় জানাজা ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ও চতুর্থ জানাজা তার নিজ গ্রাম ষাটুরিয়ার দড়গ্রামে অনুষ্ঠিত করে দাফন সম্পন্ন করা হয়।

ধামরাইয়ে জানাজা নামাজে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সচেতন নাগরিক সমাজ ধামরাই এর সভাপতি মোহাম্মদ ইমরানসহ কয়েক হাজার মানুষ|

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

পুলিশের গুলিতে আন্দোলনকারী শহীদ সাদ এর জানাজা সম্পন্ন

আপডেট সময় ১০:৪৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪