ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ ইরানের লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থমন্ত্রীর ৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে ও রাজনীতি করতে পারবেন না:স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাংক থেকে টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজ বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ কারণে আজ আইনশৃঙ্খলা পরিস্থিতির নিরাপত্তা জোরদারে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) কোনো গ্রাহক ব্যাংক থেকে এক লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলনে পারবেন না। তবে এই নির্দেশনা কেবল আজকের জন্য প্রযোজ্য থাকছে।

ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এমন পরিস্থিতি দ্বাদশ জাতীয় সংসদ বিলপ্তি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথে হাঁটছে বাংলাদেশ।

বিরাজমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে। দ্রুত নতুন সরকারকে দায়িত্ব নিয়ে এসব অপকর্ম ঠেকানোর দাবি উঠেছে নাগরিক সমাজের পক্ষ থেকে।

সূত্র জানিয়েছে, বিদায়ী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, আমলা ও রাজনৈতিক নেতারা বিদেশে টাকা পাচার করছে এমন তথ্য রয়েছে। গতকাল কিছু ব্যাংকে এ ধরনের তৎপরতা দেখা গেছে। তাছাড়া ব্যাংক থেকে উত্তোলিত টাকা নাশকতামূলক কর্মকান্ডে ব্যবহারেরও আশংকা আছে। এ বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক টাকা উত্তোলনের সাময়িক এই সীমা বেঁধে দিয়েছে।

এছাড়া টাকা পাচারের আশংকা থাকায় বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ) আজ সব তফসিলি ব্যাংকের এন্টি মানি লন্ডারিং প্রধানদের বৈঠক ডেকেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে

ব্যাংক থেকে টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় ১২:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪