ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে প্রাণ গেল বাবার, রক্ষা পেল ২ ছেলে

ঝিনাইদহে ওয়াজ মাহফিল শুনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রাশিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) রাতে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তার দুই সন্তান আহত হয়েছে।

নিহত রাশিদুল ইসলাম (৪৫) শহরের কাঞ্চনপুর উত্তরপাড়ার সামসুল হকের ছেলে ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ পৌর শাখার সেক্রেটারি। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। এ দুর্ঘটনায় হুজাইফা (৫) ও আবুজার (৮) নামে তার দুই সন্তান আহত হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, শহরের খাজুরা এলাকা থেকে ওয়াজ মাহফিল শুনে রাতে মোটরসাইকেলে করে দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন রাশিদুল। এমন সময় বিপরীতগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি সন্তানদের নিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাশিদুলকে মৃত ঘোষণা করেন। তবে আহত দুই সন্তান হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বুধবার রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে প্রাণ গেল বাবার, রক্ষা পেল ২ ছেলে

আপডেট সময় ১২:২৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২