ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

নির্বাচন কমিশনে আ.লীগ বিএনপি জাতীয় পার্টিসহ ২১ দলের হিসাব জমা

নিবন্ধিত রাজনৈতিক দলের গত পঞ্জিকা বছরের আয় ও ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়ার শেষ দিন আজ বুধবার। মঙ্গলবার পর্যন্ত নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় পার্টিসহ ২১টি দল তাদের হিসাব জমা দিয়েছে। বাকি দলগুলোর আজকের মধ্যে হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

জাতীয় পার্টি ২০২৩ সালের আয়-ব্যয়ের হিসাব গতকাল ইসিতে জমা দিয়েছে। ওই বছরে দলের আয় হয়েছে ৩ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৮৩১ টাকা। আর ব্যয় হয়েছে ১ কোটি ১৩ লাখ ১৮ হাজার ৫২৫ টাকা। ডিসেম্বর পর্যন্ত দলের ব্যাংক অ্যাকাউন্টে জমা ছিল ২ কোটি ৯৬ লাখ ১৩ হাজার ৬ টাকা। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঞার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব শফিউল আজমের কাছে এই হিসাব জমা দেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ভূইয়া ও যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল করতে পারে ইসি।

গত বছরে আওয়ামী লীগের আয় ছিল ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা। আর ব্যয় ছিল ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা। অন্যদিকে বিএনপির আয় ছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা ও ব্যয় ছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

নির্বাচন কমিশনে আ.লীগ বিএনপি জাতীয় পার্টিসহ ২১ দলের হিসাব জমা

আপডেট সময় ১০:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪