ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু সেই ভুয়া আজিজের সহযোগী ইউসুফ রিমান্ডে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ ছিটকে পড়ে বাসচাপায় ঠিকাদার নিহত চুয়াডাঙ্গায় ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে ফের উত্তাল চট্টগ্রাম শিক্ষার্থীদের বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে ডাকসু

২ সমন্বয়কের ভিডিওবার্তার পর উত্তেজনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের দুই সমন্বয়কের ভিডিওবার্তা রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে খান তালাত মাহমুদ রাফি ও মাহি নামে দুই সমন্বয়ক সোমবারের কর্মসূচিতে শিক্ষার্থীসহ আপামর জনসাধারণকে মাঠে নেমে আসার আহ্বান জানান।

এর পরিপ্রেক্ষিতে এদিন দুপুরের পর শিক্ষার্থীরা নগরীর চেরাগী পাহাড় মোড় ও জামালখান এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে ৯ দিন পর চট্টগ্রামে আবারও উত্তেজনা দেখা দিয়েছে।

ফরিদপুর ব্যুরো জানায়, কোটা সংস্কার আন্দোলনের দুই সমন্বয়ক শাহ মো. আরাফাত (২৩) ও জনি বিশ্বাসের (২০) জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার বিকালে ফরিদপুরের সদর, ভাঙ্গা ও সদরপুর আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এ আদেশ দেন। শাহ মো. আরাফাত ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুরের শাহ মো. শের আলমের ছেলে। আর জনি বিশ্বাস নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের কাদের বিশ্বাসের ছেলে। এদিকে ভাঙ্গা থানা পুলিশের করা মামলায় গ্রেফতার ২১ জন জামিনের আবেদন করলে আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাছিম মাহমুদ তাদের জামিন আবেদনও নামঞ্জুর করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে কাস্টমস কর্মকর্তাকে ঘিরে গুরুতর অভিযোগ—ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা, প্রত্যাহারে হুমকির দাবি

২ সমন্বয়কের ভিডিওবার্তার পর উত্তেজনা

আপডেট সময় ১২:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪