ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা ​কুকুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ইসরাইলি সামরিক অবস্থানে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলদার ইসরাইলি বাহিনীর কৌশলগত সামরিক অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসন এবং গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান পাশবিক হত্যাযজ্ঞের মধ্যে এ প্রতিশোধমূলক হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

শুক্রবার পৃথক এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি ঘোষণা করেছে যে, তারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে রামিয়া সাইটে একটি প্রযুক্তিগত সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছে এবং সরাসরি আঘাত হানার ফলে এটি ধ্বংস হয়ে গেছে।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র নিয়ে হাদাব ইয়ারন সাইটে ইসরাইলি সৈন্যদের একটি সমাবেশকে টার্গেট করে হামলা চালিয়েছে।

লেবানিজ মিডিয়া রিপোর্ট নিশ্চিত করে বলেছে, লেবানন থেকে রামিয়া এবং হাদাব ইয়ারন সাইটের আশেপাশে ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তুর দিকে সরাসরি আগুন শনাক্ত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিনের শেষ দিকে হিজবুল্লাহ নিশ্চিত করে যে, তারা গত সপ্তাহে ইসরাইলের কৌশলগত ঘাঁটিতে একটি ড্রোন-বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালায়। হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলের উত্তর অংশে আল-আবাদ ফাঁড়িতে একটি ড্রোন-বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করার সেই ফুটেজও প্রকাশ করেছে।

এছাড়া ১৯ জুলাই আল-আবাদ ফাঁড়িতে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়, যেখানে ইসরাইলি সরকারের গুপ্তচরবৃত্তির ডিভাইস এবং প্রযুক্তিগত সরঞ্জামও রয়েছে।

আগের দিন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক পৃথক বিবৃতিতে জানিয়েছিল যে, তারা ইসরাইলি আর্টিলারি ব্যাটালিয়নে অসংখ্য ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এতে শাসক গোষ্ঠীর বহু অফিসার এবং সৈন্য ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন। সূত্র: মেহের নিউজ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন

ইসরাইলি সামরিক অবস্থানে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ১২:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪