ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা ​কুকুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চীন-রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া যুক্তরাষ্ট্র-কানাডার

চীন ও রাশিয়ার চারটি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধবিমান।

স্থানীয় সময় গত বুধবার যুক্তরাষ্ট্রের আলাস্কার পার্শ্ববর্তী এলাকায় এই ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বুধবার ধাওয়া দিয়ে চীন ও রাশিয়ার সামরিক বিমানগুলোকে আলস্কার আকাশসীমার পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এনওআরএডি বলছে, রাশিয়ার যুদ্ধবিমান দুটি টিইউ–৯৫ মডেলের ছিল। চীনা যুদ্ধবিমান দুটি ছিল পিআরসি এইচ–৬ মডেলের। শনাক্ত করার পরপরই যুক্তরাষ্ট্র ও কানাডার যুদ্ধবিমান গিয়ে সেগুলোকে ধাওয়া দেয়।

তবে চীন ও রাশিয়া যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেনি এবং সেগুলোকে হুমকি হিসেবেও বিবেচনা করা হয়নি বলে জানিয়েছে এনওআরএডি।

এ বিষয়ে বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া ও চীনের এসব যুদ্ধবিমান ওই এলাকায় যৌথ টহল দিতে গিয়েছিল। আলাস্কা সংলগ্ন প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে টহল দিয়েছে যুদ্ধবিমানগুলো।

অন্যদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আলাস্কার উপকূল সংলগ্ন বেরিং সাগরে রাশিয়ার সঙ্গে কৌশলগত যৌথ টহলে যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। সামরিক সম্পৃক্ততার বার্ষিক পরিকল্পনা মেনে টহল দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন

চীন-রাশিয়ার যুদ্ধবিমানকে ধাওয়া যুক্তরাষ্ট্র-কানাডার

আপডেট সময় ১১:২৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪